স্কুলে চুল কেটে ‌‘বখাটে’ থেকে ‌‘ভালো ছেলে’ হলেন তারা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১০ পিএম

লম্বা চুল, চুলে রঙ লাগানো, বখাটে স্টাইলের চুল কাটা ও দেশ বিদেশের বিভিন্ন মডেলদের অনুকরন করে চুল রাখায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের ডাকে সাড়া দিয়ে চুল কাটাতে লাইনে দাঁড়িয়েছেন ছাত্ররা।

এসময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রায় অর্ধশত ছাত্র তাদের চুল কাটিয়েছেন। বুধবার সকালে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমরা শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয়েছি এভাবে চুল স্টাইল করে কাটানো ঠিক না। ছেলেদের চেহারার সৌন্দয্য নষ্ট করে দেয় বখাটে স্টাইলের চুল কাটা। সবচেয়ে বড় কথা হলো, ছাত্ররা শিক্ষকদের সন্মানে সাড়া দিয়ে চুল কাটাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে। প্রায় অর্ধশত ছাত্রের চুল কাটানো হয়েছে। কোন ছাত্রের কাছ থেকে টাকা পয়সাও নেয়া হয়নি।

মাথার দুই পাশে খালি রেখে মাথার তালুতে চুল রাখা এক ছাত্র জানান, আমি একজন পপস্টারের আদলে  চুল রেখেছি। স্যার আমাকে বলেছেন, এভাবে চুল রাখলে খারাপ দেখায়। মানুষের মাঝে আমার এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। স্যাররা বলেছেন, তাই কেটে ফেলেছি।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম মাওলা জানান, ক্লাশে গেলে শিক্ষার্থীদের বিদঘুট চুল কাটা অবস্থায় দেখতে খারাপ দেখায়। আমরা ছাত্রদের প্রেরণা জুগিয়েছি, চুলে এভাবে রঙ মাখলে তোমাদের বখাটে দেখায়। মানুষের মাঝে নেতিবাচক ধারনার সৃষ্টি হয়।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ বলেন, আমরা অবাক হয়েছি ছাত্রদের আন্তরিকতা দেখে। ছাত্রদের আমরা অনুপ্রেরনা দিয়েছি, তারাও বুঝতে পেরেছে এভাবে চুল কাটা ঠিক না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত