জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম. আব্দুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে ছয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের আয়োজনে দিনাজপুরে ছয় দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন গতকাল বুধবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয়।
