কুশিয়ারায় ধরা পড়ল ৪ মণ ওজনের বাঘাইড়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের একটি বাঘাইড় মাছ। গতকাল বুধবার দুপুরে জেলেরা মাছটি ধরেন। বিকেলে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারে নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী মখলিছুর রহমান। তিনি বলেন, বিশাল এই মাছটির একক ক্রেতা পাওয়া যাবে না, তাই মাছটি কেটে বিক্রির জন্য সন্ধ্যায় নগরীতে মাইকিং করা হয়। মাছটির ওজন প্রায় চার মণ। এটি কেটে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করতে মাইকিং করিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত