মানিকগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৩৭ পিএম

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন (৪৫)কে অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রাত সাড়ে এগারোটার দিকে তাকে একটি চায়না পিস্তলসহ আটক করা হয়।

ডিবি পুলিশের ইন্সপেক্টর এ কে এম শাহীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মুহাম্মদ রায়হানের নেতৃত্বে জামসা এলাকার শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে একটি চাইনিজ পিস্তলসহ সাদ্দাম হোসেনকে আটক করা হয়। আটক সাদ্দামের বিরুদ্ধে মাদক ও অস্ত্র বেচাকেনার অভিযোগ থাকার অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থলে শাহীন নামের আরো এক সন্ত্রাসী ছিলো। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যান।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, কোন ব্যক্তির অপকর্মের দায় দল নিতে পারে না। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত