বাল্যবিয়ে প্রতিরোধে শুভেচ্ছাদূত হিসেবে বিনামূল্যে সাইকেল পেল মাগুরা সদর উপজেলার ৬৯টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭৫ গরিব মেধাবী ছাত্রী। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ও বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখতে ছাত্রীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা শহরের নোমানী ময়দান ও আসাদুজ্জামান মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক আলী আকবরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ব্যাপক পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছেন।
