শাহজাদপুরে বাঁধ নির্মাণের দাবি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ির, বাঐখোলা ও পাকুরতলা মোড়ে যমুনার ভাঙনরোধে তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘাটাবাড়ি, বাঐখোলা ও পাকুরতলা এলাকাবাসী এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। যমুনা নদীর পশ্চিম তীরে এসব এলাকার শত শত ক্ষতিগ্রস্ত মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক মাসুদ পারভেজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত