র‌্যাবের গণমাধ্যম শাখার নতুন পরিচালক সারওয়ার-বিন-কাশেম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১ এএম

লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেমকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি লে. কর্নেল এমরানুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। গতকাল র‌্যাব সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারওয়ার-বিন-কাশেম এসও, ডেপুটি এফপিএম মনোস্ক জাতিসংঘ মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ৩ ডিসেম্বর প্রেষণে র‌্যাবে যোগ দেন। ২০১৭ সালের ৩০ জানুয়ারি থেকে র‌্যাবের ব্যাটালিয়ন-১-এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বর্তমানে এই দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। সারওয়ার-বিন-কাশেম ২০০০ সালের ২৬ নভেম্বর ৪৩তম বিএমএ লং কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মাড কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত