চাকরি স্থায়ীকরণের দাবি ‘সূর্যের হাসি’ ক্লিনিক কর্মীদের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে সূর্যের হাসি ক্লিনিকের প্যারামেডিক কর্মীরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রতিটি সূর্যের হাসি ক্লিনিক দৈনিক ১৫০ থেকে ২০০ জন সেবাগ্রহীতাকে স্ট্যাটিক ক্লিনিক সেবা দিচ্ছেন। ২০ বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে আমরা এটি টিকিয়ে রেখেছি। দেশের লাখ লাখ নারী ও শিশু আমাদের থেকে স্বাস্থ্যসেবা পেয়েছে, এখনো পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত