চন্দ্রযানের সমস্যার কথা আগেই জানত ইসরো!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৮ পিএম

চাঁদের দক্ষিণ মেরুতে নামার পথে ল্যান্ডার বিক্রম কতখানি সফল হবে, তা নিয়ে সংশয়ে ছিল ভারতীয় বিজ্ঞানীদের একাংশের। অভিযান ব্যর্থ হওয়ার পর দেশটির গণমাধ্যমে এমন খবর আসছে।

মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফসল চন্দ্রযান-২। ধাপে ধাপে প্রতিটি অংশ খুঁটিয়ে পরীক্ষার পরই তাকে চাঁদে পাঠানোর সিদ্ধান্ত দেন ভারতের মহাকাশবিজ্ঞানীরা।

চন্দ্রযানের দ্বিতীয় অংশ অর্থাৎ ল্যান্ডার বিক্রম, চাঁদের মাটিতে নামার জন্য যাকে তৈরি করা হচ্ছিল, সেই অংশেই গলদ ছিল বলে সূত্রের খবর।

বিক্রমকে সফল করতে তামিলনাড়ুর নামাক্কালে চাঁদের মতো কৃত্রিম মাটি এবং পরিবেশ তৈরি করে প্রস্তুতি নিয়েছিলেন বিজ্ঞানীরা। সেখানেই বিক্রমকে পরীক্ষামূলকভাবে অবতরণ করানো হচ্ছিল বারবার।

সেই পরীক্ষায় একবারও নাকি পাশ করতে পারেনি বিক্রম!

ল্যান্ডার বিক্রমের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চাঁদে অবতরণের মাত্র কয়েক মিনিট আগে। উদ্বিগ্ন ১৩৩ কোটি ভারতবাসীকে শুক্রবার শেষ রাতেই এ খবর জানিয়ে দেয় ইসরো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত