জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি মহির উদ্দীন মহিকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কপিল উদ্দীনের ছেলে।
সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই মোস্ট ওয়ান্টেড মাদক কারবারি মহি নিজ এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল ভোরে আকুন্দবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। ওসি বলেন, মহির কুখ্যাত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদক নিয়ে এসে চুয়াডাঙ্গাসহ পার্শ¦বর্তী বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। পুলিশের চোখ এড়িয়ে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।
