জেলার শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
শনিবার সকালে দ্বারিয়াপুরে কবির স্মৃতিধন্য এ স্থাপনা ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় রীভা গাঙ্গুলি দাশ বলেন, আমি বিভিন্ন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেছি। এর মধ্যে শাহজাদপুরের কাছারিবাড়ি আমার কাছে বেশি ভালো লেগেছে। এটিকে ভারত-বাংলাদেশের যৌথ পর্যটন স্থান হিসেবে উন্নয়ন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার, সংস্কৃতি সচিব আবু হেনা মোস্তফা কামাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারুক আহাম্মদ।
