কাশিমপুর কারাগারের গুদামে অগ্নিকাণ্ড

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৫ এএম

জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর পুরনো মালপত্রের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত দুইটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হননি।

এর আগে গত ৪ মে রাত একটার দিকে কারাগারের ভেতরের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে গুদামে থাকা পুরনো টিভি, ফ্রিজ, কম্বল,  সাইকেল, বই ও কাগজপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক র্শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, পুরনো মালপত্রের গুদামে আগুন লেগেছিল। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত