কামারখন্দে মানববন্ধন

সিগনালবাতি স্থাপন, গেটম্যান নিয়োগের দাবি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮ এএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের অনুমোদিত রেলক্রসিংয়ে সিগনালবাতি স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবিতে গতকাল শনিবার এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। ঝাঐল এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, আবদুল আজিজ সরকার, এস এম নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ঝাঐল রেলক্রসিংয়ে সিগনালবাতি স্থাপন ও গেটম্যান নিয়োগ করে এলাকার শিক্ষার্থীদের নিরাপদে রেলক্রসিং পার হওয়ার ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত