মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছাপুরা গ্রামের এম জে নামে একটি রিসোর্টে আটক রেখে এক গৃহবধূকে (২৭) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর শুক্রবার বিকেলে থানায় মামলা করেন ওই গৃহবধূ। গ্রেপ্তারকৃতরা হলোÑ উপজেলার বণিক্যপাড়া গ্রামের জয়নাল আবেদীন (৪০), দিদার হোসেন (৩৩) ও এম জে রিসোর্টের কর্মচারী আবু হাসান
লিমন (৩২)। সিরাজদীখান থানার এসআই মো. সবুর খান জানান, সদর উপজেলার বণিক্যপাড়া গ্রামে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করে আসছেন ২৭ বছর বয়সী গৃহবধূ। স্বামীকে বিদেশে পাঠাতে এক লাখ টাকার প্রয়োজন হলে পূর্ব পরিচয়ের সুবাদে ভাড়া বাসার পার্শ্ববর্তী ওষুধের দোকানের মালিক জয়নাল আবেদীনের শরণাপন্ন হয় গৃহবধূ। এতে ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ উঠিয়ে দেওয়ার কথা বলে গৃহবধূকে বৃহস্পতিবার এম জে রিসোর্টে নিয়ে যায় জয়নাল আবেদীন। এ দিন দুপুর ২টার দিকে রিসোর্টে আটকে রেখে গৃহবধূকে জয়নাল ও তার অপর দুই সহযোগী পালাক্রমে ধর্ষণ করে। শনিবার সকালে ধর্ষণের শিকার গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শনিবার দুপুরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার চাচার বাড়ি যাওয়ার সময় বখাটে আশরাফ কোমলপানীয়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করতে দেয়। একপর্যায়ে ওই ছাত্রী অচেতন হয়ে পড়লে বাড়ির পেছনে নিয়ে রাতভর ধর্ষণ করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুব আবির বলেন, একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, কালিকাপুর এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে ধর্ষণকারীকে আইনের আওতায় আনা হবে।
সাভারে পোশাকশ্রমিককে দল বেঁধে ধর্ষণ : সাভারে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলোÑ মানিকগঞ্জ জাফরগঞ্জ গ্রামের শাওন ওরফে মেম্বার (১৭), নোয়াখালীর বেগমগঞ্জ কুতুবপুর গ্রামের সুমন (৩২), শরীয়তপুর বড়িরহাট গ্রামের ইলিয়াস ফরাজী (১৮) ও নওগাঁর পতœীতলা গবরচাপা গ্রামের আরিফ (৩০)। এরা সবাই সাভার পৌর নামাগেন্ডা এলাকার অস্থায়ী বাসিন্দা।
থানা পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার নাজিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পাশর্^বর্তী উলাইল এলাকায় আল মুসলিম গার্মেন্টসে অপারেটরের কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় কারখানা ছুটির পর আলামিন নামে এক বন্ধুর সঙ্গে নামাগেন্ডা মহল্লার নিজ ভাড়া বাসায় যাচ্ছিলেন। এ সময় নামাগেন্ডা এলাকার শাওন, ইলিয়াস, আরিফ ও সুমন তাদের গতিরোধ করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে তারা আলামিনকে ভয়ভীতি ও মারধর করে আটকে রেখে ওই নারী শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
খুলনায় গৃহবধূ ধর্ষণের শিকার : খুলনার পল্লীতে ১৯ বছর বয়সী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছে। গতকাল খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় ধর্ষক সাইফুল গাজীকে (৪০) আসামি করে মামলা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন নলিয়ান গ্রামের ওই গৃহবধূর স্বামী একটি মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন। গত শুক্রবার সকালে গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি ছেলের জামিনের বিষয়ে পরিচিত একজনের সঙ্গে কথা বলতে বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সময় তাদের পুত্রবধূ একাই বাড়িতে ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশী ইবাদুল গাজীর ছেলে সাইফুল গাজী তার স্বামীর জামিনের কথা বলে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাইফুল গাজী তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।
