পুলিশের মামলা

নারায়ণগঞ্জে আরও ১১ আ.লীগ কর্মী কারাগারে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বাকপ্রতিবন্ধী তরুণ নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় আরও ১১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।

গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে শুনানি শেষে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তারা হলেন মোহাম্মদ কবির, মোহাম্মদ মোশারফ, আলমগীর, ইসহাক, রাজ্জাক, সোহাগ, নাজির, সাইফুল, জয়নাল আবেদীন, শামীম, ইয়াসিন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুল হাই দেশ রূপান্তরকে জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বাকপ্রতিবন্ধী যুবক নিহতের ঘটনায় ১১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত