অবশেষে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি পেলেন চট্টগ্রামের লোহাগাড়ার রত্না চক্রবর্তী। তিনি ২০১৫ সালের এপ্রিল মাসে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বীরাঙ্গনার স্বীকৃতির জন্য আবেদন করেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী রত্না চক্রবর্তীকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট (৩১০) প্রকাশ করা গত ২৯ জুলাই।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সহকারী পরিচালক আবদুল খালেক জানান, আবেদন পাওয়ার পর প্রতি উপজেলার তিনজন মহিলা সদস্য দিয়ে কমিটি গঠন করা হয়। তাদের প্রতিবেদন পাওয়ার পর জামুকা রতœা চক্রবর্তীসহ ৪৬ জনকে বীরাঙ্গনা স্বীকৃতি প্রদান করা হয়। এ ব্যাপারে দৈনিক দেশ রূপান্তরে গত ২৯ মার্চ ‘বীরাঙ্গনা স্বীকৃতি মেলেনি রতœা চক্রবর্তী’র শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
