খুলনায় ভৈরব নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৪ পিএম

খুলনায় ভৈরব নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভৈরব নদীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে খুলনা সদর নৌ থানা পুলিশ শার্ট-প্যান্ট পরিহিত লাশটি উদ্ধার করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, ভৈরব নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৩-৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত