শাহজাদপুরে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:২২ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুরের রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে গত রবিবার রাতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকার নজরুল একাডেমি এ সম্মেলনের আয়োজন করে।

ভারতের অগ্নিবীণা নজরুল সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের রাজর্ষি রায়, ড. বনানি দে, সায়নী গাঙ্গুলি, ম্যাডোনা চট্টোপাধ্যায়, নিলাদ্রী নাথ, রুপা সিনহা, বলাকা দাশ, তৃষা রায়, মনামী দাশ, অর্পিতা দত্ত এতে সংগীত পরিবেশন করেন। এছাড়া কবিতা আবৃত্তি, নৃত্য ও নজরুল সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ঢাকা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান, রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিম উদ্দিন মালিথা প্রমুখ।

এর আগে গত শুক্র ও শনিবার রাতে দুই দিনব্যাপী সিরাজগঞ্জ নজরুল একাডেমি শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত