কুষ্টিয়ায় ক্রেতার কাছে বিক্রীত এবং প্রতিশ্রুত পণ্যসেবা দিতে ব্যর্থ হওয়ায় জুতা-স্যান্ডেল প্রস্তুত ও বিক্রয় প্রতিষ্ঠান এপেক্স শো-রুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে শহরের এনএস রোডের শাপলা চত্বরের এপেক্স শো-রুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্যসেবা দিতে ব্যর্থ বলে রাজু আহম্মেদ নামে একজন ক্রেতা অভিযোগের শুনানি করেন। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান ৫০ হাজার টাকা জরিমানা করে পণ্যসেবা নিশ্চিতের নির্দেশ দেন।
এ ব্যাপারে এপেক্স শো-রুম ম্যানেজার মো. হেমায়েত বলেন, কয়েক দিনে আগে ওই ক্রেতার দেওয়া অভিযোগের শুনানি করেন ভোক্তা অধিকারের পরিচালক অফিসে। সেখানে অভিযোগের সত্যতা পাওয়ায় এই জরিমানা করেছেন ভোক্তা অধিকার।
