ভারতের আসামে ২ লাখ রুপি সমপরিমাণ জাল সৌদি রিয়ালসহ চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার রাজ্যের কাছাড় জেলার শিলচরে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদুজ্জামান ও জামাল মুন্সী। তাদের কাছে ছয়টি মোবাইল ফোন ও পাঁচটি বাংলাদেশি পাসপোর্টও পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, ওই চার বাংলাদেশির বিরুদ্ধে গত মাসে এক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। রবিবার জাল রিয়াল বিনিময়ের মাধ্যমে আরও একজনের সঙ্গে প্রতারণার চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
