‘সবুজ শ্যামল সিংড়া, গড়ে তুলবো আমরা’ এই স্লোগানে নাটোরের সিংড়ায় এবারও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নিংগইন জোড়মল্লিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, পরিবেশের প্রকৃত বন্ধু গাছের যত্নে করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, জোড়মল্লিকা বিদ্যালয়ের সভাপতি প্রফেসর আতিকুর রহমান ও প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ।
