গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) প্রশাসনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে প্রশাসন ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে ফেইসবুকে আপত্তিকর লেখালেখি করায় ডেইলি সানের ক্যাম্পাস সাংবাদিক ও ছাত্রী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বহিষ্কার আদেশের এক নোটিসে এ তথ্য জানানো হয়।
নোটিসে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপত্তিকর লেখালেখি করেন ওই ছাত্রী। এর আগেও বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনকে নিয়ে তার দেওয়া স্ট্যাটাস ও কমেন্টসে বিশ্ববিদ্যালয়কে হেয় করার প্রবণতা লক্ষ করা গেছে। তাকে এ ব্যাপারে সাবধান করা হলেও তিনি সাবধান হননি।
ফাতেমা-তুজ-জিনিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ধরনের লেখালেখি করিনি।’
