ভৈরবে ‘ডাকাত’ হত্যা মামলায়নিরীহ দের হয়রানির প্রতিবাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৬ পিএম

 কিশোরগঞ্জের ভৈরবে কুখ্যাত আন্তঃজেলা গরুচোর চক্রের প্রধান ও ডাকাত রফিক হত্যা মামলায় এলাকার গণ্যমান্য ও নিরীহ নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট ও ঢাকা-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ওই সব কর্মসূচি পালন করে তারা। বক্তারা বলেন, রফিক পুলিশের কাছে কুখ্যাত গরুচোর ও ডাকাত হিসেবে কালো তালিকাভুক্ত ছিল। এলাকাবাসীর কাছে ছিল আতঙ্ক আর ঘৃণিত ব্যক্তি। তার জীবদ্দশায় এই সব অপকর্মের কোনো প্রতিবাদ করতে পারেননি তারা। তাকে হত্যা করার মতো শক্তি নিরীহ লোকজন পাবে কোথা থেকে? অথচ আজ সেই রফিক হত্যা মামলায় এলাকার গণ্যমান্য, শিক্ষানুরাগী, দানশীল ব্যক্তিসহ নিরীহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ ওই সব মানুষজনকে হয়রানি করছে। ডা. আউয়ালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত