রেললাইন ভেঙে কিশোরগঞ্জ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৪ পিএম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশনে রেললাইন ভেঙে যাওয়ায় কিশোরগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি চোখে পড়ে।

এরপর থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে ঢাকা রুটে চলাচলকারী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে বিড়ম্বনায় পড়েন যাত্রীরা।

কিশোরগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান বিশ্বাস জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি হালিমপুর স্টেশন অতিক্রম করার পর পরই রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর এই স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আবদুর রহমান বলেন, দ্রুততম সময়ের মধ্যে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত