কীভাবে, কোথায় দেখা যাবে অ্যাপল টিভি প্লাস

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ পিএম

‘এক্সক্লুসিভ’ অনুষ্ঠান নিয়ে সামনের নভেম্বরে যাত্রা শুরু করবে অ্যাপলের ভিডিও স্ট্রিমিং সেবা অ্যাপল টিভি প্লাস। অ্যাপল জানিয়েছে, ১ নভেম্বর থেকে পৃথিবীর ১০০টি দেশে তাদের নিজস্ব অনুষ্ঠান দেখতে পাবেন ব্যবহারকারীরা।

খরচ : যারা আইফোন, আইপ্যাড, ম্যাক অথবা অ্যাপল টিভি কিনবেন, তারা এক বছর বিনা মূল্যে অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। যারা এই পণ্যগুলো কিনছেন না, তাদের প্রতি মাসে খরচ করতে হবে ৪ দশমিক ৯৯ ডলার বা ৪২১ টাকা।

কী কী অনুষ্ঠান থাকছে : শুরুতে দারুণ কিছু ডকুমেন্টারি দেখানো হবে। এর মধ্যে রয়েছে দ্য মর্নিং শো, ডিকিনসন, সি, ফর অল ম্যান কাইন্ড এবং দ্য এলিফ্যান্ট কুইন।

কোথায় দেখা যাবে : এই সার্ভিস দেখতে পাবেন আইফোনের অ্যাপল টিভি অ্যাপে, আইপ্যাডে, অ্যাপল টিভিতে, আইপড টাচে, ম্যাকে এবং আরও কয়েকটি প্ল্যাটফরমে। তার মধ্যে রয়েছে http://tv.apple.com। এখানে সাত দিন ফ্রি।

কয়জন দেখা যাবে : পরিবারের মোট ছয়জন এই সার্ভিস শেয়ার করতে পারবেন।

অ্যাপল জানিয়েছে, গ্রাহকরা অ্যাপল টিভি প্লাস অফলাইন এবং অনলাইনে দেখতে পাবেন। অ্যাপল টিভি অ্যাপে অ্যাড-ফ্রি অন ডিমান্ড সার্ভিসও থাকছে।

অ্যাপল টিভি স্যামসাংয়ের স্মার্ট টিভিতে আছে। এ ছাড়া আমাজন ফায়ার টিভি, এলজি, রোকু, সনি এবং ভিজিওতে কয়েক মাসের ভেতর আসার কথা। http://tv.apple.com-এ গিয়ে নিবন্ধন করেও গ্রাহকরা দেখতে পাবেন।

এখন যা দেখা যাচ্ছে : এখন দর্শকরা বিভিন্ন অনুষ্ঠানের ট্রেইলার দেখতে পারেন। এ ছাড়া রয়েছে অ্যাপল টিভি প্লাসের সিরিজ এবং মুভি। অ্যাপল জানিয়েছে, সিরিজগুলোর তিনিটি অ্যাপিসোড প্রিমিয়ার করা হবে। প্রতি সপ্তাহে একটি করে নতুন অ্যাপিসোড প্রচার হবে। ৪০টি ভাষায় থাকবে সাবটাইটেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত