নবীগঞ্জে মা-বোন আটক

ওসি-এসআইকে কোপানো মুসার খোঁজ নেই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ পিএম

নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ সোহান আহমেদ মুসার হামলায় ওসি (তদন্ত) ও এসআই আহত হওয়ার ঘটনায় তার মা ও তিন বোনকে আটক করা হয়েছে। তবে মুসাকে ধরা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে গত বৃহস্পতিবার রাতভর ও গতকাল শুক্রবার সকালে অভিযান চালানো হয়েছে। গতকাল দুপুরে মামলা করা হয়েছে এ ঘটনায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি খুর্শেদ মিয়ার ছেলে মুসাকে গ্রেপ্তার করতে তার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় মুসাসহ তার সঙ্গী কয়েকজন পুলিশকে এলোপাতাড়ি কোপায়। হামলায় ওসি (তদন্ত) উত্তম কুমার এবং এসআই ফখরুজ্জামানসহ দুই কনস্টেবল আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত