জমিতে বেশি সার ব্যবহার না করার পরামর্শ কৃষিমন্ত্রীর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯ পিএম

নাইট্রোজেন ব্যবহার ফসলের উৎপাদন ৩০-৩৪ শতাংশ পর্যন্ত বাড়ায় উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, অধিক নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহারের ফলে জমির ফসলের উৎপাদন বাড়লেও জমির ঊর্বরতা কমে যায়। তিনি জমিতে অধিক সার ব্যবহার না করার পরামর্শ দেন। গতকাল রবিবার রাজধানীর লেক ক্যাসেল হোটেলে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ড. রাজ্জাক বলেন, ‘অতীতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন মূলত জৈব সার প্রয়োগের মাধ্যমেই মেটানো সম্ভব হতো কিন্তু আজ তা চাহিদার তুলনায় অপ্রতুল, ফলে রসায়নিক পদ্ধতিতে ডাই-নাইট্রোজেন অণু ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে রসায়নিক সার। গাছপালা কার্যত সারের মাত্র অর্ধেক নাইট্রোজেন ব্যবহার করে থাকে আর বাকি অর্ধেক নানা ধরনের বিক্রিয়াক্ষম নাইট্রোজেন অণুতে রূপান্তরিত হয়ে মাটি, পানি ও বাতাসে মিশে যায়। ’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত