টাঙ্গাইলের কালীহাতিতে জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ।
কালীহাতি থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইল এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ধর্মীয় বই, নগদ টাকা, লিফলেট, পোস্টার, সাংগঠনিক রিপোর্ট, রেজিস্টারসহ আরো অন্যান্য নথিপত্র উদ্ধার করে আইনশৃংখলা বাহিনী।
আটককৃতরা হলো- সাকরাইল গ্রামের বাংড়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভাপতি রত্না আক্তার (৩৫), সাধারণ সম্পাদক আইনুন্নাহার খন্দকার (৫০), সদস্য মোছা. হাওয়া বেগম (৩৮), মোছা. লিলি বেগম (৪০), রাবেয়া বেগম (৬৫), মোছা. হাফিজা বেগম (৩৫), লাকী বেগম (৩৮), মো. সাকিমুল ইসলাম ওরফে সৈকত (১৯), মো. ফরহাদ (১৯) ও মো. আনোয়ার হোসেন (৫৬)।
কালীহাতি থানার অফিসার ইনচার্জ মো. হাসান আল মামুন সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
