চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৯ এএম

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় মো. জিয়াদ (২৩) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে পাঠানিয়া গোদা দর্জি পাড়া এলাকায় ওই যুবককে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

জিয়াদ পুরাতন চান্দগাঁও এলাকার মো. সেলিমের ছেলে।

চান্দগাঁও থানার ওসি আবুল কালাম বলেন, “জিয়াদের ভাই জাহিদ হোসেনের কাছ থেকে ওই এলাকার কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে এবং তিনি দিতে অস্বীকৃতি জানালে রবিবার তাকে মারধর করে। জিয়াদ এসময় চাঁদা দাবিকারীদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।”

ছুরিকাহত জিয়াদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সাথে যুক্তদের চিহ্নিত করা গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত