ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে ফওজিয়ার নিয়োগ চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮ পিএম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ইউনুস আলী আকন্দ একটি চলমান রিটে সোমবার এই সম্পূরক আবেদন করেন।

এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়ার নিয়োগ স্থগিত চাওয়ার পাশাপাশি রুল জারির আবেদন করা হয়েছে।

ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনরত মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়াকে রবিবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, ১৯৭৯ সালের রেগুলেশন ২(এ)(ই), ৩(১) (২) অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির এবং ২০০৯ সালের রেগুলেশন ৪১ (২)(খ)(৪) অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির। তবে সরকার অবৈধ ক্ষমতা ব্যবহার করে মাউশির একজন কর্মকর্তাকে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত