গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৯ পিএম

ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়ায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে রাতভর হামলা লুটপাট ও তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।

পৌরসভার দেবগ্রামে  রেজুয়ান ইসলামের নামে এক লন্ডন প্রবাসীর  বাড়িতে এ হামলার ও লুটপাটের ঘটনা ঘঠে। এতে  নারী সহ ৫ জন আহত হয়েছে।

এই ঘটনায় হামলা ও লুটপাটকারী ১৭ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলা হলেও এখনো কোন আসামি আটক হয়নি। এই বাড়ি হতে নগদ ১১ লাখ টাকা ,মালামাল আসবাব ক্ষয়ক্ষতি ও লুটপাট হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।          

মামলার সূত্রে জানা গেছে, দেবগ্রাম লন্ডন বাড়ির মালিক মিষ্টার রেজওয়ানুল মাহমুদ স্বপন দীর্ঘ দিন ধরেই সপরিবারে লন্ডন থাকেন। তার চাচাতো ভাই নান্টু তার পরিবারসহ বসবাস করে বাড়িটি দেখাশোনা করতেন।

ঘটনার দিন রাতে আসামিরা দলবল নিয়ে বাড়িতে মাদক সেবন করার অভিযোগ তুলে বাড়িতে বাড়ির মেইন গেইট ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে। পরে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে বাধা দিলে নান্টু মিয়াকে মেরে জখম করে ও তার স্ত্রীকেও মারধর করে ছাদ থেকে ফেলে দেয়। পরে মারাত্মকভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা শিকার করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রসুল আহমেদ নিজামী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে আর বাড়িটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। 

তিনি আরো বলেন, মামলা এফআইআর করা হয়েছে আমরা দুর্বৃত্তদের আটক করার চেষ্টায় আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত