চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮ এএম

রাজধানীর মিরপুরে আরিফুল ইসলাম (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আরিফুল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি। একটি বাস কোম্পানির কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে গত রবিবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আরিফুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিরপুর থানার পরিদর্শক সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দেশ রূপান্তরকে জানান, ছাত্রলীগ নেতা আরিফুলের বিরুদ্ধে মামলাটি করেছেন প্রজাপতি পরিবহনের কর্মকর্তা মো. তানজীল। মামলায় তিনি দাবি করেন, আরিফুল তার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কে এম রফিকুল ইসলামের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তাদের কোম্পানির পাঁচটি বাস আটকে দেন আরিফুলসহ তার ১০-১৫ জন সহযোগী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত