ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর দুধ ডায়েটের জন্য খুবই উপকারী। এটাকে সুপারফুড বলা হয়। ত্বকের সৌন্দর্য রক্ষায় দুধ ব্যবহার করা যায়।
ত্বক কোমল রাখা থেকে শুরু করে বয়সের ছাপ পড়তে দেয় না- দুধের এমন চারটি উপকারিতা জেনে নেওয়া যাক-
ক্লিনজার হিসেবে: ত্বকের ক্লিনজার হিসেবে দুধ ব্যবহারের অনেক উপকার রয়েছে। এটি ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে। দুধ ত্বকে কিছুক্ষণ ম্যাসাজ করার পর টিস্যুপেপার দিয়ে মুছে ফেলুন।
বয়সের ছাপ পড়তে না দেওয়া: দুধে ল্যাকটিক অ্যাসিড উপাদান রয়েছে। যা ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। এটি কোলাজেন পুনঃউৎপাদনে সাহায্য করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ভালো ফলের জন্য ফেসপ্যাক হিসেবে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন।
ত্বকের পোড়াভাব দূর করতে: রোদে ঘোরাঘুরির ফলে ত্বকে পোড়াভাব দেখা দেয়। অনেক সময় এটি দূর করা খুবই কষ্টকর হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে দুধের সাহায্য নিতে পারেন। দুধে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের প্রদাহ হতে দেয় না এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
ময়েশ্চারাইজার: কাঁচা দুধ ত্বকের জন্য ভালো ময়েশ্চারাইজার হতে পারে। অ্যাকটিক অ্যাসিড ময়েশ্চারাজারের কাজ করে। ঠান্ডা দুধ কটন বাড দিয়ে ত্বকে লাগান। দশ মিনিট পর ধুয়ে নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন।
