রাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ইউনিটপ্রতি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা জানান, এ বছর প্রাথমিক আবেদন করেছে ১ লাখ ৩৭ হাজার ৯০৩ জন শিক্ষার্থী। এতে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার ৭৬ জন, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ৭৯৪ জন এবং ‘সি’ ইউনিটে ৫৬ হাজার ৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত