নড়াইলের মেয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ের সভাকক্ষে আশার আলো কলেজের আয়োজনে আলোচনা সভা ও স্মৃতিচারণা অনুষ্ঠান হয়।
তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গোলাম নবীর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ রওশন আলম খান, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্ত্তিক ঘোষ, কলেজের শিক্ষক, শিক্ষার্থী, শুভ্রা মুখার্জির আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির ১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রাপাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন।
