শরীয়তপুরে ৫ নামে নকল আইসক্রিম জরিমানা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:০১ এএম

শরীয়তপুরে বিভিন্ন নাম দিয়ে নকল আইসক্রিম বাজারজাত করার দায়ে আল্পনা আইসক্রিম ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী এ অভিযান চালান। পরে তিনি সাংবাদিকদের জানান, কারখানাটি শহরে মুন্সীগঞ্জ এমবি আইসক্রিম, মাতুয়াইল আহাম্মেদ আলী আইসক্রিম, রোবট, রবু ও হাইস্পিড নাম দিয়ে নিজেরা নকল আইসক্রিম বানিয়ে তা বাজারজাত করে আসছিল। অভিযানে মেয়াদোত্তীর্ণ আইসক্রিমও পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত