এক রাতে পুকুর বানানো জমি ভরাট হয়নি দেড় বছরেও

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১ এএম

লন্ডন প্রবাসীর জমি রাতের আঁধারে রব মোল্লা নামে পাশের জমির মালিক পুকুর বানিয়ে সকল মাটি নিয়ে গেছেন। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে এক বছর সময় নিয়েও ভরাট করে দেওয়ার কথা থাকলেও দেড় বছরেও তা করা হয়নি। তিনি এখন জমিটি নিজের বলে বেড়াচ্ছেন।

পরিবারের ভাষ্যমতে, রাজৈর উপজেলার কেন্দুয়া বাজিতপুর গ্রামের লন্ডন প্রবাসী লুৎফর হাওলাদার ও ইতালী প্রবাসী মেরজন হাওলাদারের মোল্লাদী বাজিতপুর গ্রামের প্রায় ১৬ শতাংশ জমি পাশের বাড়ির রব মোল্লা বছর দেড়েক আগে রাতের আঁধারে ভেকু দিয়ে পুকুর বানিয়ে ফেলেন। পরে প্রবাসীরা গ্রামে এসে এলাকাবাসীর সহায়তায় কৈফিয়ত চাইলে রব মোল্লা এক বছর সময় নেন পুকুরটি ভরাট করতে।

কিন্তু প্রায় দেড় বছর হয়ে গেলেও রব মোল্লা পুকুরটি ভরাট করেননি। এখন তিনি বলছেন, আপনাদের যা করতে মন চায় করতে পারেন। পুকুর কেটে ফেলেছি এখন ভরাট করতে পারব না।

তিনি আরও বলেন, এখানকার সকল জমি আমি কিনছি, বাকি যতটুকু আছে আমাকে দিলেই তো হয়ে যায়। এখানে জমি অন্য কেউ কিনতে আসবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত