স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১ এএম

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল বুধবার এসইসির ৬৯৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সাত বছরমেয়াদি অরূপান্তরিত সাব-অর্ডিনেট বন্ডটি শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। এই বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছেÑ অরূপান্তরিত, অতালিকাভুক্ত, পূর্ণ অবসায়নযোগ্য, ফ্লোটিং রেটেড ও সাব-অর্ডিনেট। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে স্ট্যান্ডার্ড ব্যাংক মূলধন শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ড ও মেন্ডেটেড জয়েন্ট অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এমটিবি ক্যাপিটাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত