তুলার স্ত্রীর রোগ বৃদ্ধির যোগ আছে, ধনুর কর্মক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব কাটবে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪২ এএম

মেষ : রক্তচাপ ও শ^াসকষ্টে ভোগার সম্ভাবনা আছে। শত্রুর শত্রুতা থেকে সতর্ক থাকুন। ঋণের টাকা আদায় হতে পারে।

বৃষ : অন্যের সাহায্য ছাড়া নতুন ব্যবসা শুরু করা যাবে। আইনি ঝামেলামুক্ত হবেন। কিন্তু ব্যয় বাড়বে।

মিথুন : অর্থের জন্য মনে অতৃপ্তি থাকবে। তবে ধৈর্য ধরুন- অর্থ লাভ হবে। বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

কর্কট : কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান বৃদ্ধি পাবে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্বের অবসান হবে। সংসারে শান্তি ফিরে আসবে।

সিংহ : বিদেশ ভ্রমণ যোগ আছে। আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে; কিন্তু অর্থ সঞ্চয় হবে না।

কন্যা : নিজ যোগ্যতা কর্মক্ষেত্রে সফলতা আসবে। স্ত্রীর উপার্জন বাড়বে। ব্যয় বাড়বে এবং স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : স্ত্রীর রোগ বৃদ্ধির যোগ আছে। কর্মে পুঁজি বিনিয়োগ হতে পারে। সংসারের অতৃপ্তি দূর হবে।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব ও ঝামেলা দেখা দিতে পারে। রোগ ভয় থাকবে। কিন্তু অর্থ সঞ্চয় হবে।

ধনু : কর্মক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব কেটে যাবে। এখনই কর্মে তৎপর হওয়ার সময়। রাজনীতিবিদের দ্বিধা দূর হবে।

মকর : কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। আশানুরূপ ব্যবসা ও লাভ হবে।

কুম্ভ : স্ত্রীর পদোন্নতি ও আয় বাড়বে। সাহিত্যকর্মে খ্যাতি হবে। স্বল্প ভ্রমণ যোগ আছে।

মীন : কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। স্ত্রীর উন্নতি এবং শারীরিক পীড়া যোগ আছে। আয় বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত