সিরাজগঞ্জে মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৯ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে নাজমুল হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর গ্রামের সবুজ আলীর ছেলে।

সবুজ আলী জানান, এ দিন সকালে বাড়ির একটি মাটির ভাঙা ঘরের দেয়ালের পাশে বসে নাজমুল ভাত খাচ্ছিল। এ সময় হঠাৎ করে মাটির দেয়ালের একটি বড় অংশ নাজমুলের উপরে ধসে পড়ে। এতে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা এখনো ফেরেনি। ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত