শারদীয় দুর্গাপূজা উদযাপনে জননিরাপত্তা বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে নানা শর্ত বেঁধে দেওয়া হয়েছে। গতকাল পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় এবং আলোচনা সভায় এসব শর্ত দেওয়া হয়।
শর্তগুলোর মধ্যে রয়েছেÑ ব্যান্ড সংগীত ও ডিজে গান পরিবেশন, অশ্লীল ভঙ্গির নৃত্য পরিবেশন, মোটরসাইকেল মহড়া দিয়ে পাড়া-মহল্লায় ভীতি সৃষ্টি এবং হাফপ্যান্ট পরে সড়ক প্রদর্শন করা যাবে না।
পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসানের সভাপতিত্বে সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত এএসপি জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
