চট্টগ্রামের পটিয়া উপজেলায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়ে মা ও ছেলেকে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান এ আদেশ দেন। কারাদ-প্রাপ্তরা হলেন পটিয়ার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়ার প্রবাসী আবুল কাশেমের স্ত্রী জহুরা বেগম (৪১) এবং তার ছেলে মো. তোয়ারেজ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফারুকীপাড়া গ্রামের প্রবাসী আবুল কাশেমের পরিবার গত কয়েক বছর ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছিল। এ সুযোগে তারা সেখানে ইয়াবা ব্যবসা শুরু করে। এতে এলাকায় ইয়াবা ছড়িয়ে পড়ে এবং কারবারিদের তৎপরতা বেড়ে যায়। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়।
ইউএনও হাবিবুল হাসান বলেন, কয়েক বছর ধরে তারা পটিয়ায় এসে জায়গা কিনেছে এবং গোপনে জাতীয় পরিচয়পত্র বানিয়েছে। তাদের ব্যাপারে সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হয়।
