শরীয়তপুরের নড়িয়ার পূর্বপাঁচগাঁওয়ের সোহাগ মৃধার (৩৩) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার পরিবার ও গ্রামবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সোহাগের মা মাসুদা বেগম, স্ত্রী নাসিমা বেগম, ভাই সোহেল মৃধা, তুহিন মৃধা, লিটন মৃধাসহ পূর্বপাঁচগাঁও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
