স্থানীয় সরকারমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল সেবা মিলছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৬ এএম

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও এখন ডিজিটাল সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ডিজিটালাইজেশনের উদ্যোগ নিলে অনেকেই সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেন। কিন্তু এখন সবাই ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সুফল ভোগ করছেন।’

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ফিলিপাইনের স্বায়ত্তশাসিত অঞ্চল মিন্দানাওয়ের বাংসামোরো প্রদেশের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকারমন্ত্রী নাগিব সিনারামবুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশ ও ফিলিপাইন কাছাকাছি অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত