শিশু একাডেমিতে খেলাঘর জাতীয় সম্মেলন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৫ এএম

শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘খেলাঘর জাতীয় সম্মেলন-২০১৯’। এই সম্মেলনে দেশের অর্ধশতাধিক জেলা, মহানগরী ও অঞ্চলের শাখা আসরগুলো থেকে ছয় শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছে। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ থেকে খেলাঘরের বন্ধুপ্রতিম সংগঠনের পাঁচজন প্রতিনিধি অংশগ্রহণ করে। দেশজুড়ে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং চলমান পরিস্থিতি মোকাবিলা করে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার জন্য কার্যকর ভূমিকা রাখতে চায় সংগঠনটি। এ লক্ষ্য নিয়েই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন খেলাঘর চেয়ারম্যান পান্না কায়সার।

সম্মেলনের উদ্বোধনী আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাতা শহীদুল্লা কায়সার স্মরণে ‘শহীদুল্লা কায়সার পদক’ প্রদান করা হয় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত