কুড়িগ্রামে পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তার পানি বণ্টনে দুদেশের টেকনিক্যাল পর্যায়ে কাজ চলছে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫০ এএম

তিস্তার পানি বণ্টনের ব্যাপারে ভারত-বাংলাদেশের মধ্যে টেকনিক্যাল পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেছেন, ‘তিস্তা নদীকে শাসন করার জন্য যেসব কাজ হাতে নেওয়া প্রয়োজন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সে ব্যাপারে আলোচনা চলছে। তাদের পানি দরকার, আমাদেরও পানি দরকার।’

গতকাল শুক্রবার কুড়িগ্রাম সদর উপজেলার বাংটুর ঘাট, রাজারহাট উপজেলার কালোয়ারচর, উলিপুর উপজেলার নাগড়াকুড়া টি বাঁধ ও চিলমারী উপজেলার রমনাঘাট এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রাম যাতে বন্যাকবলিত না হয়, সেজন্য আমরা বিভিন্ন প্রকল্প নিয়েছি। ইতিমধ্যে একটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। আরও নতুন প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্পগুলো শেষ হলে কুড়িগ্রামকে বন্যা ও নদী ভাঙনের হাত থেকে বাঁচাতে সক্ষম হব। তিনি আরও বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ এলাকার ভাঙন ও বন্যা কমে আসবে। এলাকাবাসী যাতে প্লাবিত, ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে কাজ চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত