জয়পুরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৬ পিএম

জয়পুরহাটে রনি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের আরাফাত নগর এলাকার এক ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। আলমগীর হোসেন শহরের বুলুপাড়া গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রায়হান হোসেন জানান, শহরের আরাফাত নগর ওয়াজেদ আলীর বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি। শনিবার বিকেলে প্রতিবেশীরা রনি আক্তারের নিজ শয়ন কক্ষে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর বিষয়টির সত্যতা জানা যাবে। এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রনি আক্তারের স্বামীকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত