ডিএসবির কর্মচারী ছুরিকাঘাতে আহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উচ্চমান সহকারী হারুনুর রশিদ (৪০) ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

আহত হারুনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার ছুটিতে সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে নিজ বাড়িতে যান তিনি। ছুটি শেষে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে জেলা সদরে ফিরছিলেন। ছিনতাইকারীরা তাকে জাপটে ধরে ছিনতাইয়ের চেষ্টা করলে হারুন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত