কমলাপুরে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৩ পিএম

রাজধানীর কামলাপুর রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে গতকাল শনিবার ট্রেনে কাটা পড়ে এক কিশোর নিহত হয়েছে। আনুমানিক ১৬ বছর বয়স হলেও তার পরিচয় জানা যায়নি।

কিশোরকে উদ্ধার করে হাসপাতালে আনা সাব্বির ও রুবেল জানান, স্টেশনেই তারা থাকেন। বেলা ১১টার দিকে প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেন ইঞ্জিন ঘোরানোর সময় তার ওপর কিশোরটি বসেছিল। একপর্যায়ে লাফিয়ে নামার চেষ্টা করলে সে চাকার নিচে পড়ে। এতে তার বাম হাতের কবজির নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডান হাতও থেঁতলে যায়। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে চাপ লাগে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত