প্রেস ক্লাবে জি এম কাদের

এরশাদের পতন নয়, স্থান পরিবর্তন হয়েছিল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪০ এএম

এরশাদকে ‘স্বৈরশাসক’ ও ‘দুর্নীতিবাজ’ বলে সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, অনেকে বলেন, ’৯০ সালে এরশাদের পতন হয়েছিল। আমরা বলছি, তার স্থান পরিবর্তন হয়েছিল কেবল। এটাই বাস্তবতা। তিনি ক্ষমতার গণ্ডি থেকে বেরিয়ে জনগণের মধ্যে চলে গিয়েছিলেন, ঠাঁই করে নিয়েছিলেন জনগণের অন্তরে। এটাই ঐতিহাসিক সত্য।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জনতা লীগ আয়োজিত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জনতা লীগের চেয়ারম্যান শেখ ওসমান গণি বেলালের সভাপতিত্বে এই স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহিদুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত